- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার
চাঁদনীঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
নিউজ ডেস্কঃ
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টায় এই মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে পরিদর্শন যান জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আপনারা মনোবল ধরে রাখুন। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু প্রতিদান দেবেন। অগ্নিকাণ্ডে আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনভাবেই পূরণ হবার নয় এবং এই অগ্নিকান্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীসহ অন্যান্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো উচিত ছিল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, চেম্বারের নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা দূরে থাক, কোন খোঁজ-খবর পর্যন্ত নেন নি। নেতৃবৃন্দ দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই অগ্নিকান্ডের ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আহ্বান জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সরুজ ভট্টাচার্য্য, জাহাঙ্গীর খান, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, কার্যকরি পরিষদ সদস্য তানিমুল ইসলাম, চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি শাহ আলম জুনেদ, সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, আকবর হোসেন খামানী, সিরাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান রনি, পুরুজয় দত্ত, মিন্টু পাল, রুমান আহমদ, তারেক রহমান, সুমন দত্ত, হারুনুর রশীদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩০ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


