শিরোনামঃ-

» সদর উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

Manual4 Ad Code

আওয়ামী ফ্যাসিস্টদের হত্যা-দুর্নীতির বিচার করে জাতিকে কলংকমুক্ত করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধ ক্ষমতা ধরে থাকতে নিরীহ জনসাধারণকে পাখির মতো গুলী করে হত্যা করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্টদের নির্বিচার গণহত্যা দেশের রাজনীতির ইতিহাসে কালো অধ্যায়ের সুচনা করেছে।
২০১৫ সালের ১০ জানুয়ারী ১৮ দলীয় জোটের ডাকে অবরোধ কর্মসূচী চলাকালে সিলেট-সুনামগঞ্জ রোড অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে কান্দিগাও ইউনিয়নের বলাউরা গ্রাম নিবাসী জামায়াত কর্মী মো. শরীফ উদ্দিন শহীদ হন। তাকে গাড়ীচাপা দিয়ে হত্যা করা হয়েছিল। শরীফ উদ্দিন শাহজালাল বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স সমাপ্ত করে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শরীফকে হত্যার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি একটি স্বপ্নকে গলাটিপে হত্যা করেছিল। এই খুনীদের জাতি কখনো ক্ষমা করবেনা।
Manual1 Ad Code

তিনি বলেন, জাতিকে কলংকমুক্ত করতে আওয়ামী ফ্যাসিস্টদের হত্যা-দুর্নীতি ও লুটপাটের বিচার নিশ্চিত করতে হবে। ২৪ এর রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় রয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজীর বিরুদ্ধে সর্বত্র জনমত গড়ে তুলতে জামায়াতের জনশক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদ মোঃ শরীফ উদ্দিনের ১০ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

উপজেলা আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মনাফ, ইউনিয়ন আমীর আব্দুস সামাদ, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ছাত্রশিবির নেতা লাহিন আহমদ, আবদুল কাইয়ুম, আবুল কাসেম, দিলোয়ার হোসেন ও ফয়জুল ইসলাম প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930