শিরোনামঃ-
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
অদ্য সোমবার (২০ জানুয়ারি) বেলা ২টায় সময় সমিতির ২ নম্বর হলে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির ৮ শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মো. সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৪ সনের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অর্থ-বছরের নিরীক্ষক কয়ছর আহমদ এডভোকেট, দেবতোষ দেব এডভোকেট ও মোহাম্মদ ফরহাদ হোসেন খান এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিটির আহবায়ক কয়ছর আহমদ এডভোকেট সভায় উপস্থাপন করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ২০২৪ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।
সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট বিগত ১৬-০১-২০২৫ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তাহার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন।
প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, সহ সভাপতি-০১ জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, সহ সভাপতি-০২ মোহাম্মদ মখলিছুর রহমান এডভোকেট, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক এডভোকেট, লাইব্রেরী সম্পাদক হেনা বেগম এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল হেলাল এডভোকেট ও মো. কাওছার জুবায়ের এডভোকেট, সহ-সম্পাদক এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ এডভোকেট, সাহেদ আহমদ এডভোকেট ও কাওছার আহমদ এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন, সর্বজনাব মো. গিয়াস উদ্দিন এডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, মো. জামিলুল হক জামিল এডভোকেট, আব্দুল মালিক এডভোকেট, কল্যাণ চৌধুরী এডভোকেট, আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, জুবের আহমদ খান এডভোকেট, আবু মো. আসাদ এডভোকেট, মো. আলীম উদ্দিন এডভোকেট ও মো. ছয়ফুল হোসেন এডভোকেটগণকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট সহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সহ সভাপতি-১ মো. জালাল উদ্দিন এডভোকেট মহোদয় ও সহ সভাপতি-২ মো. নুরুল আমিন এডভোকেট মহোদয় এবং যুগ্ম সম্পাদক-১ মো. সালেহ আহমদ (হীরা) এডভোকেট মহোদয় ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেট মহোদয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণসভা করতালির মাধ্যমে স্বাগত জানান।
নবনির্বাচিত সভাপতি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁহাদের স্বাগত বক্তব্যে বলেন, সংবিধান অনুযায়ী বারের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন। বারের যাবতীয় কাজ সংবিধান অনুযায়ী করিতে বদ্ধ পরিকর। তাঁদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির সহ সম্পাদক মো. বদরুল আলম শিপন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, বিদায়ী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বিদায়ী সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট তাহার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং সভাপতি হিসেবে গত দু’বছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


