- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» ক্যাব’র নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার
সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে : হ্যাপী বেগম
নিউজ ডেস্কঃ
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও ওয়েল্টহাঙ্গারহিলফি-বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী’র সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম।
ক্যাব’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ একরামুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হাসনাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য সাংবাদিক ইকবাল কবির, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, নুরুল হোসেন, এফআইভিডিবি’র কর্মকর্তা সুলতান মাহমুদ।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকা কুমকুম হাজেরা মারুফা, হাসনাত জাহান ও ফরহাত আরা বেগম। দিনব্যাপী উৎসব ও প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়।
এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালাতে হবে। তবেই আমরা নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো।
তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের নাগরিকদের ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে ক্যাব’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ক্যাব’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


