- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার
৮ দফা দাবী না মানলে ২ ফেব্রুয়ারী থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি
নিউজ ডেস্কঃ
৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) দুপুর ৩ টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে উক্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ কমিটির কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে, পরিষদের ১ম যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মুহিম, সহ সভাপতি আব্দুল আলীম ভাসানী, সহ সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর ও সহ কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।
প্রধান অতিথির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবী পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে।
আগামী ১ ফেব্রুয়ারীর মধ্যে আমাদের দাবী মেনে নেয়া না হলে ২ ফেব্রুয়রী থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।
নেতৃবৃন্দ বলেন, আমাদের ৮ দফা দাবী হচ্ছে- সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে।
মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি-চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে।
প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। ড্রাইভিয় লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএ’র সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরণের জটিলত দুর করতে হবে। সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। সিলেট মহানগরে সকল ছোট গাড়ীর পার্কিংয়ের স্থান দিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২ ফেব্রুয়ারীর মধ্যে আমাদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নিতে হবে।
অন্যথায় ২ ফেব্রুয়ারী থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


