- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেটে “স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয়” শীর্ষক আইডিই’র কর্মশালা
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার
স্বাস্থ্য বিভাগ ও এনএসএ’র সমন্বয় স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নতি করবে
ডেস্ক নিউজঃ
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং আইডিই বাংলাদেশ-এর উদ্যোগে “স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয়” শীর্ষক একটি সমন্বিত কর্মশালা গত বৃহস্পতিবার সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্টিত হয়েছে।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নতি করতে স্বাস্থ্য বিভাগ ও নিউট্রিশন সেলস এজেন্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ৮০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অফিসার, মেডিকেল অফিসার, স্বাস্ব্যকর্মী; সিলেট সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ফিন্ড স্বাস্থ্য কর্মী, শেভরন প্রতিনিধি, উদ্যোক্তা প্রকল্প টিম এবং নিউট্রিশন সেলস এজেন্টরা (এনএসএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমদ সিরাজুম মুনীর।
কর্মশালায় সভাপতিত্ব করেন মো. হান্নান আলী, প্রযেক্ট ম্যানাজার, উদ্যোক্তা এলডিএসসি প্রকল্প, আইডিই বাংলাদেশ।
প্রকল্প ম্যানেজার মো. হান্নান আলী কর্মশালার শুরুতে এনএসএ-দের ক্ষমতায়ন এবং টেকসই উপায়ে স্বাস্থ্য ও পুষ্টি পণ্য সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, এনএসএ এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সহযোগিতা সম্প্রদায়ের জন্য অধিকতর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিলেট সদর), ডাঃ আহমদ সিরাজুম মুনীর বলেন, এই কর্মশালা স্বাস্থ্য খাত ও এনএসএ-দের মধ্যে সহযোগিতার একটি চমৎকার দৃষ্টান্ত। এনএসএ-রা যদি স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা মেনে চলে, তাহলে তারা আরও দক্ষতার সাথে সম্প্রদায়ের কাছে স্বাস্থ্য ও পুষ্টি পণ্য পৌঁছে দিতে পারবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ স্বাস্থ্যসেবা ও এনএসএ-দের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াবে, যা পুরো সম্প্রদায়ের জন্য উপকারী হবে। আমি আইডিই বাংলাদেশকে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
সিভিল সার্জন, সিলেট, ডা. মনিসর চৌধুরী বলেন, এই কর্মশালার মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও এনএসএ-দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও কার্যকর সমন্বয় তৈরি হয়েছে, যা প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দরজায় দরজায় স্বাস্থ্য পণ্য সরবরাহের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।
শেভরন বাংলাদেশের ফিল্ড কর্পোরেট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান বলেন, আইডিই বাংলাদেশ এনএসএ-দের ক্ষমতায়ন এবং তাদের ব্যবসায়িক টেকসই উন্নয়নে অসাধারণ কাজ করছে। এই উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাক্সিনেটর সুপারভাইজার, সুপারভাইজর, এমটি (ইপিআই) কর্মকর্তা ও অন্যান্য স্বাস্থ্য কর্মী এবং ঘঝঅং এবং উদ্যোক্তা প্রকল্পের সংশ্লিষ্ট সদস্যরা।
কর্মশালায় আলোচনার মূল বিষয়গুলো ছিল, সম্প্রদায়ের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কাজের চ্যালেঞ্জ ও এনএসএ-দের ভূমিকা, এনএসএ-দের সেবা কার্যক্রম উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং স্বাস্থ্য ও পুষ্টি সেবার মানোন্নয়নে ভবিষ্যৎ সমন্বয় কৌশল।
কর্মশালার সমাপ্তি বক্তব্যে সিভিল সার্জন, সিলেট, এবং উদ্যোক্তা প্রকল্প ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অংশগ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এনএসএ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে আরও কার্যকরী সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


