- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» আ. লীগ ব্যাংকিং খাত থেকে অর্থ লুট করে বিদেশে পাচার করেছে: কয়েস লোদী
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলোকে লুট করেছে।
ব্যাংকিং খাতকে ধ্বংস করে আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও অর্থপাচারে দেশের অর্থনীতি লুটপাট করে বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
এক্ষেত্রে অর্থনীতি বড় উদাহরণ। দলীয়করণ করে ব্যাংক গুলো থেকে টাকা লুটপাট করেছে আওয়মীলীগ।
তিনি বাংলাদেশ অর্থনীতিতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি (এম সাইফুর রহমান) সর্বদা দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমৃদ্ধশীল অর্থনৈতিক দেশ গঠনে সাহসী ভূমিকা রেখে ছিলেন।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে আম্বরখানাস্থ জনতা ব্যাংক পিএলসির হল রুমে ‘ফ্যাসিসবাদ পরবর্তী বাংলাদেশ ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সিলেট বিভাগীয় শাখার সভাপতি মুহাম্মদ ছয়ফুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট এরিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সভাপতি সাইফুল আবেদীন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক এরিয়া অফিস সিলেটের উপ-মহাব্যবস্থাপক দেবশিস দেব ও সমতিরি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মনির আহমেদ
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জনতা ব্যাংক সিলেট বিভাগীয় শাখার এজিএম শুভাশীষ চক্রবর্তী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও জুলাই বিপ্লবের আহত বীর রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারহান সাদমান, সিনিয়র সহ সভাপতি মাহবুব উল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের স্টাফ অফিসার জিয়াউর রহমান, এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, এরিয়া কমিটির সভাপতি ফারুক মিয়া এবং বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম আব্দর রকিব প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


