- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» বিকশিত নারী সৃষ্টি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য : শফি আহমদ চৌধুরী
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
ছাত্র সমাজ এ দেশের অন্যতম কান্ডারী : চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড
ডেস্ক নিউজঃ
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেছেন, ছাত্র সমাজ এ দেশের অন্যতম কান্ডারী। নিরাপদ বাংলাদেশ বির্নিমানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়রি) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে ২দিন ব্যাপী তারুণ্যের সমাবেশ ও বার্ষিক সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামসুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমাবাসী গর্বিত যে তাদের অঞ্চলে শফি আহমদ চৌধুরীর মত আলোকিত মানুষের জন্ম হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণ করে এই অঞ্চলের মেয়েরা বিকশিত হচ্ছে। এটা নিঃসন্দেহে চমৎকার এবং মহতি উদ্যোগ।
কলেজের প্রিন্সিপাল মো. আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। শফি চৌধুরী তার বক্তব্যে বলেন, অনেক স্বপ্নের প্রতিষ্ঠান এই কলেজ।
এখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মেয়েরা নিজেদের বিকশিত করুক। এই স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, সবার সহযোগিতায় আগামীতে এই কলেজ জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী প্রফেসর ডা. নিয়াজ আহমদ চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, অভিভাবক সদস্য জামাল উদ্দিন, ওয়ান ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাপ্তান হোসেন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, সাবেক সেক্রেটারী আশরাফুল ইসলাম ইমরান, প্রবাসী জাকারিয়া আহমদ, ব্যবসায়ী খছরুজ্জামান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


