শিরোনামঃ-

» গোয়াইনঘাটে মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

Manual4 Ad Code

তরুণ প্রজন্মের নৈতিক উৎকর্ষতা সাধনে খেলাধুলার বিকল্প নেই : আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির বিকাশ ও প্রসারের যুগ। তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারলে তারা অনেক খারাপ দিক থেকে দূরে থাকতে পারবে। তাই সময়ের দাবীর প্রেক্ষিতে সকল স্তরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে প্রয়োজনীয় পৃষ্টপোষকতা দেয়ার মানসিকতা তৈরী করা উচিত।

তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলা পূর্ব আলীর গাও ইউনিয়নে বৈশাখী স্পোর্টিং ক্লাব আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

বৈশাখী স্পোর্টিং ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,  আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930