- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান : মিফতাহ্ সিদ্দিকি
প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নবীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকি বলেছেন, গত ১৬ বছর ধরে এই দেশের জনগণ শান্তির মুখ দেখেনি। ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা একনায়কতন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই দেশের অর্থনীতি, গণতন্ত্র এবং মানুষের অধিকার আজ চরম বিপন্ন। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন।
এসব দাবিই একটি উন্নত, গণতান্ত্রিক এবং সুশাসিত দেশের ভিত গড়ে তুলতে পারে। এই দেশ আমাদের, আমরা সবাই মিলে এই দেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারি। জনগণ এখন আর আগের মতো নয়। তারা স্বেচ্ছাচারিতা এবং নিপীড়নের বিরুদ্ধে জেগে উঠেছে। আজ সময় এসেছে প্রতিরোধের মাধ্যমে পরিবর্তন আনার।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন
তিনি বলেন, আমি সকল দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানাই, আসুন আমরা একতাবদ্ধ হই, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং একটি সমৃদ্ধ, সুশৃঙ্খল দেশ গড়ে তুলি। একমাত্র ঐক্যের মাধ্যমেই আমরা এই অন্ধকার থেকে আলোর পথে যেতে পারি।
তিনি আরো বলেন, দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। আসুন, সবাই মিলে দেশকে রক্ষা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক মেয়র নবীগঞ্জ পৌরসভা ও হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাবেক কাউন্সিল সুন্দর আলী, বিএনপি নেতা মনর মিয়া, ছাত্রদল নেতা মিঠুন, যুবদল নেতা জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, ছাত্রদল নেতা নাবেদ মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর মিয়া, আলাল মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


