শিরোনামঃ-
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেটে ওয়াকাথন বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুস্থ ও রোগের জটিলতা মুক্ত জীবনের জন্য হাঁটার কোনো বিকল্প নেই। সকালের নির্মল বাতাসে জগিং মানুষের মনকে প্রফুল্ল করে প্রাণশক্তি ফিরিয়ে দেয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুস্থ ও রোগের জটিলতা মুক্ত জীবনের জন্য হাঁটার কোনো বিকল্প নেই। সকালের নির্মল বাতাসে জগিং মানুষের মনকে প্রফুল্ল করে প্রাণশক্তি ফিরিয়ে দেয়।
বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছর জনগণের বুকের উপর পাথর চেপে বসেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে মীর মুগ্ধসহ সব শহিদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত। সবাই কথা বলতে পারছে। বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
তিনি শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অরণ্যে ঘেরা এক চা-শ্রমিকের বাড়ি প্রাঙ্গণে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে সিলেট থেকে পায়ে হেঁটে ৩৮ কি.মি. পথ অতিক্রম করা বিজয়ী ১১ জনের হাতে ক্রেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্বাস্থ্য সচেতনতা আর সক্রিয় জীবনের বার্তা ছড়িয়ে দিতে লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ ‘হেঁটে হেঁটে লালাখাল’ স্লোগানে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের এই অনন্য উদ্যোগের জন্য সবাই আয়োজদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন, ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা) মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড. মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মো. আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড. মাসুদ রানা, ইমরান চৌধুরী, সয়েফ রব, আমিনুল ইসলাম, মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম, আহমদ হোসেন, জালাল আহমদ, মাসুক আহমদ, খলিলুর রহমান ফয়সল, লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ, সিহাব চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


