শিরোনামঃ-

» সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার


Manual7 Ad Code

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা করা প্রয়োজন : পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান

ডেস্ক নিউজঃ
বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি চর্চা করা স্বাস্থের জন্য উপকারী। নিয়মিত খেলাধুলা করলে শরীর  ও মন ঠিক থাকে। তাই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা করা প্রয়োজন।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর বাগবাড়ীস্থ এতিম স্কুল মাঠে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদফতরাধীন সিলেট জেলার সকল আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।

শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সরকারী শিশু পরিবার (বালক) বাগবাড়ী এর উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি।

Manual2 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারী শিশু পরিবার (বালিকা) রায়নগর এর উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির ছাত্র মো. বদরুল ইসলাম। গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী কনিকা রানী দাশ। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031