শিরোনামঃ-

» ছাত্রনেতা আলালের পিতৃবিয়োগে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলালের পিতা বিশিষ্ট ব্যাবসায়ী আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- মরহুম আতাউর রহমান ব্যাবসার পাশাপাশি সমাজের অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন।
তিনি সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ রাব্বুল আল আমিন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।
উল্লেখ্য, মরহুম আতাউর রহমান দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বেলা ১১.৪৫ মিনিটের সময় রাগিব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031