- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিজয় দিবসের আলোচনা সভা
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : ভিসি আবু নাসের জাফর উল্লাহ
ডেস্ক নিউজঃ
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবু নাসের জাফর উল্লাহ বলেছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাঁদের কাছে আমরা চির ঋণী।
মুুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়।
বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে স্বাধীনতা ও মুত্তিযোদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
ভিসি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির কনফারেন্সরুমে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জয়া সরকার, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. জাকারিয়া হাবিব, ইউনভার্সিটির সহকারী রেজিস্ট্রার মো. রিফাতুল হোসেন প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৭৪ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


