- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
» সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২৪ | শনিবার
নিজস্ব রিপোর্টঃ
সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারপাড়া ‘গোল’ ইনডোর মাঠে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের স্বত্বাধিকারী ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) ও সামাজিক আন্দোলন নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা ইংল্যান্ড প্রবাসী এনামুল হক চৌধুরী।
সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচে দুটি টিম অংশগ্রহণ করে।
টিম-১ এর খেলোয়াড়বৃন্দ হলেন, সাজু, শাহিন, তারেক, কামাল, গোলজার, নাহিদ, ফারুকী, আফরোজ, সোহেল, সাদি ও মিশু।
টিম-২ এর খেলোয়াড়বৃন্দ হলেন, জসীম, আলমগীর, লোকমান, সোহেল, আবুল, ফারুক, মান্না, মোশাহিদ, সাইফুর, জাকির ও রনি। জমজমাট এ খেলায় ০-১ গোলের ব্যবধানে টিম-২ বিজয়ী হয়।
আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে খেলোয়াড়বৃন্দের সাথে পরিচিতি সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং খেলা শেষে তাঁরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অভ্যন্তরীণ ক্রীড়া পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. কামাল আহমদ।
এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য তারেক আহমদ খান, মো. আলমগীর আলম, শাহ মাসুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদী, জসীম উদ্দিন, মোশাহিদ আলী, ডি এইচ মান্না, শাহীন আহমদ, নাহিদ আহমদ, রেজাউল করিম সোহেল, আবুল হোসেন, সোহেল মিয়া, ফারুক আহমেদ, জাকির আহমদ, আমির উদ্দিন, আহমেদ পাবেল প্রমুখ।
এসময় আয়কর আইনজীবী ও উত্তরা পেট্রোলিয়ামের স্বত্ত্বাধিকারী সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) বলেন, সাংবাদিকদের খেলা উপভোগ করে অত্যন্ত ভালো লেগেছে।
আমি এতো উপভোগ করেছি আমার শৈশবের স্মৃতি মনে হয়েছিল। খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা কমে যাওয়ার কারণে রোগবালাই বাড়ছে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা ইংল্যান্ড প্রবাসী এনামুল হক চৌধুরী বলেন, আমাদের শরীরে ইদানিং রোগ বাড়ছে। আমরা কম বযসে অধিক রোগে আক্রান্ত হই। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে। খেলাধুলা শরীর চর্চার অন্যতম একটি অংশ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৬৯ বার
সর্বশেষ খবর
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
- সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা
- গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর অনুদান প্রদান
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে


