- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
» আলিয়া মাঠে তিনদিনব্যাপী ওয়াজ মাহফিলের উদ্বোধন
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার
ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই
ডেস্ক নিউজঃ
মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় ৩দিনব্যাপী সিলেট আলীয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ‘যারা মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদাসর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে আলিয়া মাঠ থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে, সুন্দর আগামীর অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করতে , ভ্রাতৃত্ব পূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে, একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খলিফা পীর সাহেব চরমোনাই রাহঃ, হযরত মাওলানা নুরুল ইসলাম, পীর সাহেব বারইগ্রামী, হযরত মাওলানা মোস্তফা কামাল সাহেব, শায়খুল হাদীস ও নির্বাহী মুহতামিম, জাউয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা মুফতী আবুল হাসান সাহেব, ইমাম ও খতীব কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, সিলেট।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার
সর্বশেষ খবর
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


