শিরোনামঃ-

» এডভোকেট আলিফ স্মরণে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকন সন্ত্রাসী কর্তৃক নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে জেলা বার হলে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মাহফিলের পূর্বে ইসকন সন্ত্রাসীদের হাতে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এর সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। মাহফিলে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের সর্বোচ্চ শাহাদাত কবুলিয়াতের বিশেষ মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট মুহাম্মদ নাজমুল হুদা, এডভোকেট ইয়াছিন খান, এডভোকেট মোঃ রবিউল ইসলাম, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট কাজী আতিকুল ইসলাম ও এডভোকেট মাহবুব আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031