শিরোনামঃ-

» নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজন আইনের কঠিন প্রয়োগ : মুকতাবিস উন নূর

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দরকার আইনের কঠোর বাস্তবায়ন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

Manual5 Ad Code

সড়ক দুর্ঘটনা রোধে রাজনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি নিসচার কাজের ভুয়সী প্রশংসা করেন বলেন, নিসচা যে কাজ করছে তা ইবাদতের সামিল। এই আন্দোলনকে আরো বেগবান করতে গ্রাম অঞ্চলে পৌছে দিতে হবে।

Manual5 Ad Code

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি রেস্টুরেন্টের অভিজাত হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য আব্দুল হাসিবের পরিচালনায় সভায় কোরআন তেলোয়াত করেন, আবুল কাশেম।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

বক্তব্য রাখেন, ফাহিম আহমদ, রাশেদুজ্জামান রাসেদ, মোস্তফা হোসেন সম্রাট, আব্দুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. কামাল আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মারুফ হাসান, অগ্রনী তরুন সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, সাবেক সভাপতি মো. রাসেল আহমদ চৌধুরী রাজু, নিসচা সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল চৌধুরী, মো. আবু জাবের, মো. মাজিদুর রহমান মাছুম, আবুল বশর সাকু আহমেদ, উজ্জল মিয়া, নাসির উদ্দিন, আব্দুল হামিদ, সোবহান আহমদ, রফিকুল ইসলাম খান, রাজীব ঘোষ, আছকর আলী, শেখ মো. তৌহিদ, মো. আফজাল খান, হাবীব আহমদ, আহমেদ ফুয়াদ বিন রশীদ, ফয়সল চৌধুরী, আবু সালেহ মো. জাকারিয়া, ইমরান আহমদ, মো. আছকর আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930