শিরোনামঃ-

» সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ স্বরনে সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।

Manual3 Ad Code

মরহুম মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে প্রেসক্লাব কর্তৃক গৃহীত ৩দিনব্যপী শোক কর্মসূচীর শেষ দিনে এ শোক সভার আয়োজন করা হয়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্লাব সদস্য মো. জসিম উদ্দিন।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন, সিলেটের সিনিয়র সাংবাদিক মো. শফিকুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য মাহমুদ হোসেন খান, মো. আব্দুল হাছিব, শহীদুর রহমান জুয়েল।

এ সময় বক্তারা বলেন, মকসুদ আহমদ মকসুদ ছিলেন সাংবাদিক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। মকসুদ আহমদ শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সমাজসেবক। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজকর্মে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেদ। তাঁর অকালে চলে যাওয়া আমাদের জন্য সত্যিই বেদনাদায়ক। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

বক্তারা বলেন, মরহুম মকসুদ আমৃত্যু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তাঁকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবো।

সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, মো. আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না, মো. শাহীন আহমদ, মো. জসীম উদ্দিন, এম এ হান্নান, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।

শোক সভায় দোয়া পরিচালনা করেন, মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব, সহকারী ইমাম মাওলানা মো. মঈনুল ইসলাম।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30