শিরোনামঃ-

» সাংবাদিক মকসুদের ইন্তেকালে অনলাইন প্রেসক্লাবের ৩ দিনের শোক কর্মসূচি

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual3 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান জৈষ্ঠ্য সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের জরুরী এক সভায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে শোক প্রস্তাব ও বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়।

Manual3 Ad Code

কর্মসূচীসমুহ; ২৫ আগস্ট: নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণমুলক লেখা ও ব্যানার প্রচার, ২৬ আগস্ট: মরহুমের বাড়ীতে যাওয়া, পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও বাড়ীতে দোয়া মাহফিল, কবর জিয়ারত, ২৭ আগস্ট: প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল, কালো ব্যজ ধারণ ইত্যাদি।

Manual5 Ad Code

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য মো: আব্দুল হাছিব।

সভায় মরহুম মকসুদ আহমদের আত্মার শান্তি কামনা করে সুরা ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31