শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ট্রাষ্ট’র কোরআনে খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

স্বৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত শহীদদের স্মরনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৬নং লালাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিবিদইল জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ট্রাষ্ট’র উদ্যোগে কোরআনে খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্থ মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আমিন নুরুলের বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিবিদইল জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মোঃ ইউসুফ আলী।

কোরআনে খতম, দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদীদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual4 Ad Code

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ছাত্র-জনতার আন্দোলনের ফসল কোন ষড়যন্ত্রকারী যেন নসাৎ না করতে পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে। ছাত্র-জনতার এ অর্জন কোন অবস্থায় বৃথা যেতে দেয়া হবে না।

লালাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, ইউনিয়ন বিএনপি নেতা জিলাল খান, সাবের আলী খান মুরাদ, মোহাইমিনুল ইসলাম সোহেল, নানু মিয়া, নজরুল ইসলাম মনির আলী মেম্বার, জাহেদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশীদ প্রমুুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী আব্দুস শহীদ, প্রবাসী কামরান আহমদ, শামীম আহমদ।

উপস্থিত ছিলেন, আব্দুল কাইয়ুম, আলাউদ্দিন, ছায়েদ আহমদ, আল আমিন, বকুল আহমদ, আব্দুর রাজ্জাক, দিলোয়ার হোসেন, যুবদল নেতা ফাহিম আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031