- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» সিলেটে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৪ | রবিবার
“ছাত্রশিবির দখলদারীত্ব ও আধিপত্যবাদী রাজনীতি করে না” : আব্দুর রহিম
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ আগষ্ট) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত হোটেলের মিলনায়তনে নগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শরীফ মাহমুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
নগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।
মতবিনিময় সভায় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয়, পরবর্তীতে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
ইসলামী সংগীতের পর শিবিরের সিলেট মহানগরীর বিভিন্ন ক্যাম্পাসের সভাপতি ও নগরীর নেতৃবৃন্দরা তাঁদের পরিচয় প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির শাবিপ্রবি সভাপতি জহির আহমদ শিপন, সিলেট মহানগর সেক্রেটারি শাহীন আহমদ, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ,সিলেট জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম সহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্টানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা, এবং আল্লাহ প্রদত্ত আমানত। ছাত্রশিবির প্রত্যাশা করে আপনারা সেই আমানত রক্ষা করবেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ছাত্রশিবির দখলদারীত্ব ও আধিপত্যবাদী রাজনীতি করে না।ছাত্রশিবির সন্ত্রাস ও পেশীশক্তিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, জাতিকে সত্য জানানোর যে সুযোগ আল্লাহ দিয়েছেন তা সৎ সাহস নিয়ে জাতির সামনে উপস্থাপন করা।
তিনি তাঁর বক্তব্য আরো বলেন, সাংবাদিকদের যদি স্বাধীন সংবাদ প্রকাশে হেনেস্তা করা হয় তাহলে ছাত্রশিবির ছাত্রসমাজকে সাথে নিয়ে তার প্রতিরোধ করবে।
সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবির আহমদ সোহেল,সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য চ্যানেল আই প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কবির আহমদ, শাকিলা ববি।
সভায় বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর