শিরোনামঃ-

» শহিদ সাংবাদিক তুরাব এর পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৪ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদ আবু তাহের মোহাম্মদ তুরাব এর বাসায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শনিবার (১৭ আগস্ট) রাতে নগরীর যতরপুরস্থ বাসভবনে নেতৃবৃন্দ নিহত তুরাবের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

Manual1 Ad Code

এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯শে জুলাই শুক্রবার বাদ জুমা কোন কারন ছাড়াই ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং উদ্দেশ্যমূলকভাবে সিলেটের উদীয়মান সাংবাদিক আবু তাহের তুরাব এর উপর গুলি করে।

Manual5 Ad Code

৯৮টি বুলেটের আঘাতে তার শরীর ঝাঁজড়া করে দেয় এবং বিকালে সে চিকিসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। আমরা প্রকাশ্য দিবালোকে ঘৃণ্য এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, পুলিশের যে অফিসাররা তুরাবকে গুলি করে হত্যা করেছে তাঁরা এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছে, তাঁদের এখনও গ্রেফতার করা হয় নাই।

আমরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷

শহিদ আবু তাহের তুরাবের পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী সদস্য মো. আব্দুল হাছিব, মাহমুদ হোসেন খান, শহীদ তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ), সাংবাদিক রেজা রুবেল, ক্লাব সদস্য ডিএইচ মান্না প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031