- সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
- ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ কর্মসূচি ঘোষণা
- সিলেটে রথযাত্রা; তিন জাতীয় অতিথির মহামিলন
- শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা
- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ
- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ
- জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত
» সম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্থ আইল্যান্ডে সুগন্ধা নার্সারির উদ্যোগে বৃক্ষরোপন
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৪ | শনিবার
নিউজ ডেস্কঃ
সম্প্রতিক আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন সড়কে ক্ষতিগ্রস্থ আইল্যান্ডে শোভাবর্ধণের লক্ষ্যে বিভিন্ন জাতের বৃক্ষরোপন করেছে সুগন্ধা নার্সারি। ‘গাছ লাগাই, গাছের যত্ন করি, গাছ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ আগস্ট) সকালে নগরীর বন্দরবাজার এলাকায় রাস্তার আইল্যান্ডে এ বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন, বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সুগন্ধা নার্সারির প্রোপাইটর মো. দেলওয়ার হোসেন ও মনোয়ারা বেগম, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, ছাত্র মাসরিব উদ্দিন, রোটারিয়ান কুতুব আল-দ্বীন, ফয়জুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় সুগন্ধা নার্সারির প্রোপাইটর মো. দেলওয়ার হোসেন ও মনোয়ারা বেগম বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সড়কে রোপিত বৃক্ষের ব্যাপক ক্ষতি হয়।
আন্দোলন সফল হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কাজে লেগে যায়। তাঁদের উৎসাহ দিতে সুন্দর সবুজ বাংলাদেশ গড়তে সুগন্ধা নার্সারিও শরিক হয়েছে। এর অংশ হিসেবে সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে রঙ্গন, অল্কানন্দন, গন্ধরাজ, টগড়, হাছনাহেনা, রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপন করা হয়েছে। আমরা শহরের বিভিন্ন রাস্তায় ক্ষতিগ্রস্থ বৃক্ষের স্থলে পুনরায় বৃক্ষরোপন করব ইনশাআল্লাহ।
তাঁরা আরো বলেন, প্রতিবছর স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় হাজার-হাজার চারা রোপন করা হয় সুগন্ধা নার্সারির পক্ষ থেকে।
সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
- ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ কর্মসূচি ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর