শিরোনামঃ-

» বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদির স্মৃত্বি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২৪ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদিরের স্মৃত্বির প্রতি সম্মান জানিয়ে গঠন করা হয় বীর মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদির স্মৃত্বি কল্যাণ ট্রাস্ট।

এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে গরীব অসহায় মানুষকে সহযোগিতা করার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প সহ সমাজের কল্যাণকর বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা হয়ে থাকে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে প্রায় ৪ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও চাল বিতরণ করা হয়।

Manual3 Ad Code

প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের পরপর নির্বাচিত তিনবারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের পরিচালনায় ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও মুরব্বী এম এ মন্নান, সাবেক বিডিআর সদস্য কবির আলী, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবী শাহনূর আহমদ, তাঁতি লীগ নেতা বেলাল আহমদ রাজু সহ এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930