শিরোনামঃ-

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ২৩. জুন. ২০২৪ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual8 Ad Code

রবিবার (২৩ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের উপস্থিতিতে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, মাওলানা জসিম উদ্দিন।

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং পানিবন্দি মানুষ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমেদ মাসুক, মতিউল বারী খুর্শেদ, মাহবুব চৌধুরী, ডা. মো. আশরাফ আলী, এনামূল কুদ্দুস চৌধুরী, মহানগর বিএনপির ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুর রহিম মল্লিক, জাকির হোসেন মজুমদার, শুয়াইব আহমদ সোয়েব, মো. লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মো. তারেক খান, মো. বাচ্চু মিয়া, সবুর আহমদ, আব্দুল মুনিম, সেলিম আহমদ সেলু, মুহিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রফিকুল ইসলাম রফিক, আব্দুল আজিজ লাকি, সাব্বির আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুস সবুর রাসেল, রুবেল বক্স, মোঃ আলমগীর হোসেন, আবু সাইদ মো. তায়েফ, আব্দুল মান্নান, নজির হোসেন, মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, ওজি মো. কাউসার, সাহিদুর রহমান কাদির, এনামুল হক মুন্না, মোস্তাক আহমদ, যুবদলের নেতৃবৃন্দের মধ্যে তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপ্ন, ওসমান গনি, এনামুল হক শামীম, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুনু আহমদ, আজিজ খান সজিব, দুলাল আহমদ, সফিক আহমদ, সুলেমান আহমদ, গোলাম মোস্তফা, জাবেদ আহমদ দিদার, মহানগর বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মতিউর রহমান শিমুল, আব্দুর রহিম, নুরুল ইসলাম লিমন, জাহেদ আহমদ, নাসির উদ্দীন রব, এবি মজুমদার রনি প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31