শিরোনামঃ-

» কয়েস লোদীর নেতৃত্বে জৈন্তাপুর দরবস্তে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২২. জুন. ২০২৪ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকনপুর ও ফরফরা গ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন করা হয়।

শনিবার (২২ জুন) দুপুরে শুকনপুর ও ফরফরা গ্রামে নৌকা দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মানুষ মানুষের জন্য, সমাজ সমাজের জন্য।

Manual6 Ad Code

দেশের যেকোন দূর্যোগের সময় অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, প্রবাসীরা ভাই-বোনেরা দেশ ও মাটির টানে যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, প্রবাসী কমিউনিটি নেতা খলিলুর রহমান মাসুক, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম বাহার, সমাজসেবী সিহাব চৌধুরী, আলমগীর হোসেন, মিজান আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930