শিরোনামঃ-

» সিলেটে জিডিএফ’র কার্যালয় পরিদর্শনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব

প্রকাশিত: ২২. জুন. ২০২৪ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ), সিলেট এর কার্যালয় পরিদর্শন করছেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম।

শনিবার (২২ জুন) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয় পরিদর্শনকালে নির্বাহী সচিবের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক (মূল্যায়ন) ফারহানা আক্তার, বরিশালের টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সহ কর্মকর্তাগণ।

Manual2 Ad Code

পরিদর্শনকালে নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সিলেটে জিডিএফ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত জিডিএফ প্রতিষ্ঠানটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সভপতি মাসুম আহমদ চৌধুরী, সহ সভাপতি এডভোকেট রকিব আলী খান, মহাসচিব বায়জিদ খাঁন, যুগ্ম মহাসচিব সালামত রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, সদস্য প্রমেশ দত্ত, ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ)’র কোষাধ্যক্ষ দিদার আহমদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক জয়দ্বীপ রায় ও বায়জিত শিপন, সুপার ভাইজার রায়হান খান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930