শিরোনামঃ-

» প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান আর নেই, শোক প্রকাশ  

প্রকাশিত: ০৬. জুন. ২০২৪ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে হাত পাখা নিয়ে মেয়র পদে প্রার্থী এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান ইন্তেকাল করেছেন ইন্না … রাজিউন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেটের নগরীর মোহাম্মদপুরস্থ তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual8 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মোয়াজ্জেম হোসেন খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই,  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ,  জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন সহ ইসলামী আন্দোলন জেলা মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমের আত্বর মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান।

Manual7 Ad Code

মরহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের সময় জামেয়া কারিমিয়া দারুল উলুম হুমায়ুন রশীদ চত্ত্বরে মাদরাসার মাঠে অনুুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930