শিরোনামঃ-

» সিলেটবাসীকে জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৪ | সোমবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। একই সাথে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন তারা।

এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।

Manual6 Ad Code

পবিত্র ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রিয় জন্মভূমিতে থেকে দূর হউক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হউক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সর্বোপরি দেশের মালিকানা ফিরে পাক এদেশের সাধারণ মানুষ। ফিরে পাক হারানো গণতন্ত্র ও ভোটাধিকার।

Manual5 Ad Code

বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থেরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031