শিরোনামঃ-

» সাদিপুর ইউনিয়নের ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৪ | রবিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটি ও সংগঠনের এডভাইজার ইউকের স্বনামধণ্য ব্যারিষ্টার ও দানশীল ব্যক্তিত্ব অত্র ইউনিয়নের কৃতিসন্তান আবুল কালামের যৌথ অর্থায়নে ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে আড়াই হাজার করে ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুসা) এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির এডভাইজার ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোসলেহ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর কবির আহমদ, শ্রীহট্ট প্রকাশের প্রকাশক ও সংগঠনের সদস্য জিবলুর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ সালেহ আহমদ।

জাতীয় মানবাধিকার ইউনিটি বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাদিপুর ইউনিয়নের সচিব মারুতি নন্দন দাস, সদস্য মাহমদ আলী, বখতিয়ার আহমদ, গৌড় সুত্রধর, রেখা রানী, শামসুল ইসলাম শামীম, স্বপন আহমদ, শাহ ইসমাঈল, চ্যানেল এস ইউকে সিলেট অফিসের ক্যামেরা পার্সন শামীম আহমদ, সাংবাদিক আব্দুল মালিক।

Manual4 Ad Code

ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি আমিন উদ্দিন কাশিমী।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031