শিরোনামঃ-

» আবুল হাসনাত বুলবুলের মায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগরের শোক

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুলের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক অপু কর ও সদস্য সচিব তাহের হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মো: আবুল হাসনাত বুলবুলের মায়ের মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আল আমিন মরহুমার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।

Manual2 Ad Code

উল্লেখ্য, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুলের মা সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সুবিদবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31