শিরোনামঃ-

» সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির মেধাবৃত্তি-সনদ ও সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার


Manual7 Ad Code

বেকারত্ব দূরী করণে কারিগরি শিক্ষার বিকল্প নেই : ইমরান আহমদ এমপি

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের বৃহৎ জনগোষ্ঠির সমৃদ্ধির জন্য গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনতে হবে। এজন্য শিক্ষার্থীদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

বর্তমানে শুধু সাটিফিকেটধারী শিক্ষার জন্য শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। টেকনিক্যাল শিক্ষার অভাবে অনেক মেধাবি শিক্ষিতরাও কাঙ্খিত কর্মসংস্থান পাচ্ছেনা। তাই বর্তমান প্রজন্মেও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহনের মধ্যদিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তাই বেকারত্ব দূরী করণে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

Manual5 Ad Code

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সিলেট প্রেসক্লাবের হলরুমে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার এস এস সি ও এইচ এস সি পরীক্ষা ২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি-সনদ ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সমিতির সভাপতি রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী দুলাল, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নুরুল আমিন, সিলেট জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা, সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আজমল আলী, সমিতির সহ সভাপতি হুমায়ুন কবির মসব্বির, উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মালিক, সহ সভাপতি মুজিবুর রহমান মিন্টু, সমিতিরি দাতা সদস্য আলকাছ আলী ও রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, এডভোকেট বদরুল আলম।

Manual8 Ad Code

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল খায়ের মাস্টার, সমিতির সমাজ কল্যাণ ও গনসংযোগ সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট মকদ্দস আলী, সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারী প্রভাষক মোরশেদ আলম, মাষ্টার ইসরাফিল আলী, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, প্রথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী লিমা বেগম ও তাওহিদুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন, আলা উদ্দিন, জেলা পরিষদ সদস্য হেনা বেগম, আবু জাফর দুলন, মাও. লিয়াকত আলী মাস্টার, কামাল উদ্দিন, হাজী মাহমুদ হোসেন, ইকবাল হোসেন, ফয়জুর রহমান, ইয়াছিন আলী, শাহ আলম, নূর উদ্দিন, তজব আলী, আব্দুর রহামন, রাসেল আহমদ, কাজী জসিম উদ্দিন, সামছুল আলম, দেলওয়ার মাহমুদ রিপন, হাবীবুল্লাহ জাবেদ, ফারুকুজ্জামান, মিছবাউল হক, ওমর আলী, মাহবুবুর রহমান, জাকারিয়া আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সাংবাদিক ইসা তালুকদার, গীতা পাঠ করেন শ্রী সঞ্জিত কুমার সিংহ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930