শিরোনামঃ-

» লাউয়াই কাশবন রাস্তা সংস্কারে কামাল আহমদ তালুকদারের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

দীর্ঘদিন উপেক্ষার পর দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী লাউয়াই কাশবন রাস্তা সংস্কারে ৫টি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার।

Manual6 Ad Code

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টা আজ সফল হয়েছে।

আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, প্রবাসী ফখরুল ইসলাম, যুবনেতা লোকমান আহমদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নবনির্বাচিত ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান হোসেন, ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল এবং ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা খাতুন কলির দৃষ্টি আকর্শন করে তিনি আরো বলেন, রাস্তা সংস্কারের বাকি কাজে আপনাদের বলিষ্ট ভূমিকা রেখে এলাকার প্রিয়ভাজন হয়ে থাকবেন বলে আশা করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031