শিরোনামঃ-

» আল কোরআন ফাউন্ডেশনের কমিটি পূর্নগঠন: সভাপতি এমরান আলম, সম্পাদক ফখরুল ইসলাম

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৪ | সোমবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

আল কোরআন ফাউন্ডেশন সিলেটের বৈঠক জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজিরবাজারে সোমবার (১৫ জানুয়ারী) বাদ মাগরিব জামেয়ার প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।

সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন।

Manual2 Ad Code

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আল কোরআন ফাউন্ডেশনের কমিটি পূর্নগঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন, সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, কাজী জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মুফতি মাহবুবুল হক, প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, হাফিজ কয়েস আহমদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুল গাফফার, সদস্য ক্বারী মাওলানা ওবায়দুর রহমান, মৌলভী আব্বাস উদ্দিন জালালী, মাওলানা আব্দুল খালিক, মুফতি ওজিরুল ইসলাম মাসুদ, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুয়াদ, মোঃ সিকন্দর আলী, মাওলানা আবুল কালাম।

Manual7 Ad Code

সভায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একদিন ব্যাপী রেজিষ্টারী মাঠে একটি তাসফিরুল কোরআন মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930