- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার
প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৩ | রবিবার
স্টাফ রিপোর্টঃ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী প্রচারণার মাঠ জমজমাট হয়ে উঠেছে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই জোরালোভাবে প্রার্থীরা ভোটারদের কাছে নিজের কথা তুলে ধরছেন ও ভোট চাচ্ছেন। এদিকে অন্যদের চেয়ে এগিয়ে থেকে প্রচারণা চালিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ক্লীন ইমেজের আওয়ামী লীগ নেতা ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।
সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন সহ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট এর আতাউর রহমান (ছড়ি), এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার)।
জানা গেছে, এ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন আওয়ামী লীগের ব্যাপক কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের নিয়ে প্রচারণার মাঠে যেখানেই যাচ্ছেন লোকে লোকারন্য হয়ে যাচ্ছে। আবার তার ঘনিষ্ঠ ও পরিচিতিরাই নিজ উদ্যোগে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ সহ প্রচারণার কাজ এগিয়ে নিতে ভোটের মাঠে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে থেকে প্রায় শতাধিক প্রবাসী এসে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারণায় নেমে পড়েছেন।
ভোটের মাঠের সার্বিক বিষয়ে সরওয়ার হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু ইতিহাস-ঐতিহ্যের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোয়াই লাগেনি। দুটি উপজেলাই যেন আজ একটি অবহেলিত জনপদে পরিনত হয়েছে। আমি সবাইকে নিয়ে গড়তে চাই ইতিহাস-ঐতিহ্য, সমৃদ্ধ, সম্ভাবনার আগামীর স্মার্ট সিলেট-৬ আসন।
উল্লেখ্য, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩৪ সিলেট-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তন্মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন হিজড়া ভোটার।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


