শিরোনামঃ-

» বিয়ানীবাজারে গণসংযোগকালে সরওয়ার হোসেন

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২৩ | রবিবার


Manual6 Ad Code
মানুষ আমায় ভোট দিতে যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তা কল্পনাও করিনি

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের ঈগলের প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (২৪ ডিসেম্বর) এই ইউনিয়নের আদিনাবাদ গ্রাম, দীঘিরপাড় বাজার, দেউলগ্রামে এসব গণসংযোগ ও ঊঠান বৈঠক করেন তিনি।

Manual4 Ad Code

পৃথক অনুষ্ঠানে সরওয়ার হোসেন বলেন, আমি শুধু বিজয়ের অপেক্ষায় আছি। মানুষ আমায় ভোট দিতে যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তা কল্পনাও করিনি। মানুষের ভালবাসারা এসব ঋণ সংসদে গিয়ে আমি পরিশোধ করতে চাই। সকলের মনের কথা বিগত দিন যেভাবে পাশে থেকে শুনেছি আগামী দিনেও আমি সেভাবে সবার পাশে থেকে শুনতে চাই।

তিনি আরো বলেন, আমার কাছে যেতে হলে কোন খলিফার প্রয়োজন নাই। আমি আপনাদের এমপি হলে আপনাদের মাঝে সব সময় থাকবো। বিপদে সবার আগে এগিয়ে আসবো। জনপ্রতিনিধি না হয়েও বিগত দিন যেভাবে আপনার পাশে ছিলাম আগামীতেও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই।

Manual1 Ad Code

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, বিশিষ্ট মুরব্বি আব্দুস সালাম, সিলেট জেলা সিএনজি শাখার সভাপতি আব্দুল আলীম বাসানী, সিলেট মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাহের চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগ সহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031