শিরোনামঃ-

» ওসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নে গণসংযোগে; উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিন : শফিক চৌধুরী

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

Manual4 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হলো নৌকা। দেশের অগ্রযাত্রার এই ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন।

Manual2 Ad Code

তিনি শনিবার (২৩ ডিসেম্বর) শুরুতেই হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন (রঃ) মাজার জিয়ারত করে দিনব্যাপী ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে বিভিন্ন বাজারে ও পাড়া-মহল্লায় গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে বাংলাদেশকে ডিজিটাল, উন্নত ও সমৃদ্ধ করেছেন। আবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। এই স্মার্ট রাষ্ট্রের সব নাগরিকরাও হবেন স্মার্ট। তাই নৌকার জয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ মুসা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, প্রবাসী নেতা লালা মিয়া, মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক স্বপন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবির, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আম্মাদাল হাসান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930