শিরোনামঃ-

» নৌকায় বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে : হাবিবুর রহমান হাবিব এমপি

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো, জনগণের কল্যাণে কাজ করে যাব।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। বিগত উপ নির্বাচনে সিলেট-৩ আসনে জনগণ আমাকে নির্বাচিত করায় গত দুই বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

Manual2 Ad Code

এ ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসাতে হবে। তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।

এমপি হাবিবুর রহমান হাবিব রবিবার (১৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহ খলিলুর রহমানের সভাপতিত্বে, ছাদিক মিয়া মেম্বার ও শাহজাহানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপজেলা আওয়ামীলীগ নেতা মিছবাহ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, আওয়ামীলীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আব্দুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31