শিরোনামঃ-

» দক্ষিন সুরমা উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার

Manual1 Ad Code

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

“সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ’’ প্রতিপাদ্যে সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি বের হয়।

Manual5 Ad Code

শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ৫ জন সফল সমবায়ী ও সমবায় সমিতিকে সর্বোচ্চ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উর্মি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

Manual1 Ad Code

উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও উপজেলা সহকারী সমবায় অফিসার শুভাংশু চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিন সুরমা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেদানা বেগম।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মহবুবুর রহমান। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শাহীন রানা, রহিমা বেগম, মো: গিয়াস উদ্দিন, হারুন মিয়া গোকুল রঞ্জন দত্ত, প্রদীপ রঞ্জন দাশ, আব্দুল ওয়াহিদ, নিত্যানন্দ বিশ্বাস। এর আগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930