- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» গোলাপগঞ্জে বীরমুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, গ্রেফতার ৩
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৩ | রবিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে ভূমির বিরোধেরে জেরে বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যের উপরে হামলার ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২০ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জের দড়া পূর্বচক গ্রামের আব্দুল হান্নানের ছেলে আলেক আহমদ (৪০), ছালেক আহমদ (৪২), লায়েক আহমদ (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এখলাছ মিয়া।
পুলিশ সূত্রে জানায়, রবিবার (২০ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোলাপগঞ্জের ফুলবাড়ি এলাকা থেকে ছালেক আহমদকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাঁর দেয়া তথ্যমতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অপর দুই আসামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোলাপগঞ্জের দড়া পূর্বচক গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিছ আলীর পরিবারের সাথে পার্শ্ববর্তী ছালেক আহমদের পবিবারের ভূমি নিয়ে বিরোধ ছিল। এই ঘটনার জেরে গত ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে ছালেক আহমদ দলবল নিয়ে মুক্তিযোদ্ধা হারিছ আলীর ঘরের দরজার সামনে বেড়া দিতে শুরু করে।
এসময় হারিছ আলীর ছেলে মইন উদ্দিন, জয়নাল উদ্দিন বাধা দিতে গেলে ছালেক আহমদ ও তার পরিবারের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাঁদের উপর হামলায় চালায়।
মইন উদ্দিন ও জয়নালকে রক্ষা করতে এসে তাদের মা হাসানা বেগম ও মইন উদ্দিনের স্ত্রী রিনা বেগমও হামলায় গুরুতর আহত হন।
এ ঘটনায় ১৮ আগস্ট একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলেক আহমদ সহ ৬ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন মইন উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা এখলাছ মিয়া জানান, অভিযান চালিয়ে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন
- গোলাপগঞ্জে দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- সিলেটে ৫৩ বছর পর কবর স্থানান্তর
- উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার : এমপি এমরান আহমদ চৌধুরী


