শিরোনামঃ-

» গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৩ | রবিবার


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (৯ এপ্রিল) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ শত দরিদ্র পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস’র ফাউন্ডার মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, সকল দূর্যোগময় মুহুর্তে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে সেবা করে যাচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস।

তিনি বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন সমস্যা থেকেও দেশের অসহায় মানুষদের ভুলেননি। পবিত্র মাহে রমজানেও প্রবাসীরা সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, প্রবাসীরা দেশের মাটি ও মানুষের টানে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গত করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা ঘরে বন্দিদের পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস ব্যাপক সুনাম অর্জন করেছে।

Manual8 Ad Code

তিনি সকলকে অসহায় মানুষষে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Manual2 Ad Code

মাসহুদুল হুদা খানের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধি শাহদৎ মাহমুদ, এম সিদ্দিকী সুহেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শায়েক আহমদ, প্লানিং ম্যানেজার ইমরান হোসেন, তরুন রাজনিতিবীদ ও শিক্ষক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31