- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» গোয়াইনঘাটে শোক সভায় খান জামাল ‘রাজনের শোককে শক্তিতে রুপান্তরিক করে স্বেচ্ছাসেবক দলকে রাজপথে লড়তে হবে’
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, রাজনের শোককে শক্তিতে রুপান্তরিক করে স্বেচ্ছাসেবক দলকে রাজপথে লড়তে হবে। দিনের ভোট রাতে হাইজ্যাক করে রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পতন ঘটাতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলে রাখতে হবে।
গণতন্ত্র ও ভোটাধিকার পূনরুদ্ধারের জন্য স্বেচ্ছাসেবক দলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহিনুর রহমান রাজনের মৃত্যৃতে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল।
সভায় প্রধান বক্তার বক্তব্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে ও ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ সরওয়ার রেজা, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলনেতা মরহুম শাহিনুর রহমানের বড় ভাই বিলাল উদ্দিন।
শোকসভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, জাহাঙ্গীর হোসেন, সদস্য ফয়সল আহমদ, ইলিয়াস উদ্দিন, আবু বক্কর প্রমুখ।
শোকসভায় মরহুম শাহিনুর রহমান রাজনের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শোকসভার পূর্বে মরহুম শাহিনুর রহমান রাজনের কবর জিয়ারত করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, সৈয়দ সরওয়ার রেজা সহ জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : সাহেদ আহমদ
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


