শিরোনামঃ-

» সিলেটে বিনামূল্যে ঔষধ বিতরণ ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অব্যাহত রেখেছে মহানগর যুবলীগ

প্রকাশিত: ০২. জুলাই. ২০২২ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।

Manual2 Ad Code

শনিবার (২ জুলাই) ১টা থেকে সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড উপশহর ই-ব্লক এবং ১৪নং ওয়ার্ড মাছিম পুর, ছড়ারপাড় এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, সিলেট মহানগর যুবলীগ সব সময় গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগীতা করে থাকে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সিলেটের বানভাসি মানুষের পাশে সিলেট মহানগর যুবলীগ দাঁড়িয়েছে।

তিনি বলেন, সিলেট মহানগর যুবলীগ পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে এবং সিলেট মহানগর যুবলীগের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যায় দূর্গত মানুষের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। তিনি মহানগর যুবলীগের এই মানবিক সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Manual1 Ad Code

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে, যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত রয়েছে।

Manual6 Ad Code

সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাবে। তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামিম, ডা. আশরাফুর রহমান, ডা. ইফজাল, আব্দুল হক সায়েম, আলী হোসেন, জাহির চৌধুরী, আবুল কালাম, মাসুদ পীর, রুহুল আমিন, সেবুল আহমদ সাগর, সাব্বির রহমান নাহিদ, এম এ মতিন, নুরুজ্জামান, বুলবুল চৌধুরী, ইসলাহ উদ্দিন লাবলু, সাদেক খান, লিয়াকত হোসেন, আমিনুল ইসলাম আমিন, নজুরুল ইসলাম, আব্দুর রহিম।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31