শিরোনামঃ-

» সিলেটে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে মহানগর যুবলীগের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রকাশিত: ২৮. জুন. ২০২২ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় পানি বন্দী মানুষের মাঝে বিশুদ্ধ পানি (৫) লিটার, শুকনো খাবার বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ২টা থেকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইসলামপুর গ্রাম সহ পানি বন্দী দুর্গত ৮’শত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, সিলেট মহানগর যুবলীগ সব সময় গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগীতা করে থাকে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সিলেটের বানভাসি মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও সিলেট মহানগর যুবলীগ পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, সিলেট মহানগর যুবলীগ অতীতের ন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, সিলেটে যেকোন দূর্যোগময় সময়ে সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। এই মানবিক সহায়তা কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে, যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত রয়েছে।

Manual1 Ad Code

সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাবে। তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, মাসুদ মিয়া পীর, আলী হোসেন, নুরুজ্জামান, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, রেজাউল করিম হাসান, সাদিকুর রহমান সোহাগ, মাসুক আহমদ, মনির আহমদ, কবির মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930