শিরোনামঃ-

» আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৭. জুন. ২০২২ | সোমবার


Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

Manual6 Ad Code

সোমবার (২৭ জুন) সিলেটের সুনামগঞ্জের ছাতক-দোয়ারা বাজার উপজেলার বন্যাকবলিত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহম্মদ নাছির উদ্দীন।

ইসলামপুর ইউনিয়ন, রহমতপুর, বনগাও, মৌলভীগাও, মৈশাকান্দি, সইদাবাদ, গনেশপুর নেয়ারাই, চরভাড়া সহ বিভিন্ন এলাকায় ছয় শতাধীক পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রোটারীয়ান মো. ইকবাল হোসেন, লোকমান হাকিম, মাইনুল ইসলাম, আবু রায়হান প্রমুখ। এছাড়াও আলহাজ¦ সামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়ায় বন্যার্তদের মাঝে কাপড়, ত্রাণ সামগ্রী, শুকনো খাবার বিতরণ সহ মেডিকেল ক্যাম্প, ক্ষতিগ্রস্থ ছয়শত পরিবারের গৃহ নির্মাণ এবং স্বনির্ভর প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31