শিরোনামঃ-

» জকিগঞ্জে বন্যার্তদের খাবার দিলেন ওসি মোশাররফ হোসেন

প্রকাশিত: ২২. জুন. ২০২২ | বুধবার


Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইনের সার্বিক তত্তাবধানে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

Manual2 Ad Code

বুধবার (২২ জুন) জকিগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে থাকা ৭৫টি পরিবারের ২৮৫ জন সদস্যের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

Manual7 Ad Code

খাবার বিতরণকালে জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুমন চন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ পুলিশ বাহিনী কর্তৃক এ ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930