শিরোনামঃ-

» জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সিভিল সার্জন সিলেটের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২২ | বুধবার

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে সিলেট কুষ্ঠ হাসপাতাল ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের দুঃস্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Manual7 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, সিলেট বিভাগের (রোগ নিয়ন্ত্রন) সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডা. স্বপ্নীল সৌরভ রায় এম ও সি এস সিলেট, ডা. আহমদ শাহরিয়ার এম ও ডি সি সিলেট, ডা. সিধু সিংহ এম ও ডি ডি, সিলেট, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বনিক, প্রধান সহকারী অরুন চৌধুরী। এ সময় কুষ্ঠ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গনে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031