শিরোনামঃ-

» প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২২ | শনিবার


Manual8 Ad Code

মাহে রমজানে আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে : এডভোকেট এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বছরের সেরা মাস মাহে রমজানে আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে। সমাজের কল্যাণে আমাদেরকে আত্মনিবেদিত হয়ে কাজ করলে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হব। এতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিহীত।

Manual2 Ad Code

তিনি (২৩ এপ্রিল) শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি প্যাসিফিক ক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Manual5 Ad Code

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. নাজিম উদ্দিন, এডভোকেট নূর আহমদ, শাহেদ আহমদ, আহসান উদ্দিন, সুলেমান হোসেন চুন্নু।

ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাকুর।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইয়াসিন আলী, সানার মিয়া সাকিব, সুলেমান সিদ্দিকী, উজ্জ্বল হোসেন, সুহেল আহমদ, আনোর হোসেন, শেখ আহমদ, কবির আহমদ, ডা. আব্দুল আওয়াল, সিরাজুল ইসলাম আদনান, রিয়াজ আহমদ, আনোয়ার হোসেন, সুজন মিয়া, রাকিব মিয়া, আক্তার হোসেন, লিমন আহমদ, স্বর্ণালী খানম, রোজিনা আক্তার অপি, মুর্শেদ তালুকদার প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31