শিরোনামঃ-

» হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র ঈদের খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২২ | শুক্রবার


Manual5 Ad Code

প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে অসহায় মানুষের কল্যানে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনী : কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন দুঃস্থ অসহায় মানুষ এ সমাজের অংশ।

প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তাদের প্রতিবেশী দুঃস্থ অসহায় মানুষের কল্যানে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনী।

তিনি হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা প্রবাসে তাদেও বিভিন্ন সমস্যা উফেক্ষা করে করোনাকালে খাদ্য সামগ্রী বিতরন, শীতবস্ত্র বিভিন্ন সময় অসহায় মানুষের কল্যানে তাদের কার্য্যক্রম অসহায় মানুষকে উপকৃত করেছে।

হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে ও হাউজিং এষ্টেট ইয়থ এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ঈদের খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি একথা বলেন।

আজ শুক্রবার বাদ জুমআ দুপুরে হাউজিং এষ্টেট ১নং লেনে হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে ও হাউজিং এষ্টেট ইয়থ এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় নগরীর ৪নং ওয়ার্ডের দুঃস্থ অসহায় ৫শত পরিবারের মধ্যে প্রায় ১৫’শ কেজি খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

হাউজিং এষ্টেট গেইটস্থ আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি হাজী চেরাগ আলীর সভাপতিত্বে ও হাউজিং এষ্টেট ইয়ূথ এসাসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হাউজিং এষ্টেট ইয়ূথ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের। আহমদ মনোয়ার রুহিত এর কোরআন মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী সফিউদ্দিন, আতাউর রহমান চৌধুরী, শামসুদ্দিন লয়লুছ মিয়া, হাউজিং এষ্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের সভাপতি আশরাফ গাজী, শিক্ষাবীদ গুলনাহার বেগম, ইসমত ইবনে ইসহাক সানজিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র সদস্য ওমর আলী, খালেদ লোদী, ওমর মাসুদ হাউজিং এষ্টেট এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আব্দুল্লাহ, জাহিদুর রেজা চৌধুরী, মুশতাক আহমদ সিপু, সাম্মাক রেজা তাকিম, হাউজিং এষ্টেট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সুমন, হাউজিং এষ্টেট ইয়ূথ এসাসিয়েশনের সদস্য মাহফিযুল কিবরিয়া, তওহিদ আহমদ, শাওন, সাইকুল শাওন, জাহিদ হাসান পাভেল, মকিন আহমদ, মাহফুজ আহমদ, আদনান সুফি, আনাজ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

হাউজিং এষ্টেট অর্গানাইজেশন ইউকে’র ১০ ওয়াকিং গ্রুপের সদস্যেও সার্বিক তত্তাবধানে ও সকল সদস্যেও সার্বিক সহযোগীতায় এই বিতরন কার্য্যক্রম পরিচালিত হয়।

Manual3 Ad Code

১০ ওয়াকিং গ্রুপের সদস্যরা হলেন কামরুল হাসান (কায়েস), সহুল শামীম আহমেদ, সাঈদ রহমান (লক্ষু) বদরুল উদ্দিন (রাজু), হাফিজুল রহমান (লাকু), মোহাম্মদ উবায়দুল হাসান লোদী, ইশতেফাক ইসমাইল (দিপু), বেলাল আহমেদ আলী , সেলিম আহমদ এবং ফারুক আমিন চৌধুরী ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31